শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারিদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স......
১। প্রথমত আপনি কি করছেন সে সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। যে কাজ ই করেন না কেন, আপনার যদি ওই কাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে তবে সফলতার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর জ্ঞানশূন্য বা অপর্যাপ্ত জ্ঞান নিয়ে সামনে এগুতে চাইলে পদে পদে বাঁধা ও ব্যার্থতার মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু নয়।
২। সর্বদা মনে রাখবেন,
শেয়ার মার্কেট বা পুঁজিবাজার হোল উথান-পতনের বাজার।
৩। পোর্টফলিও গঠন ও সবসময়য় তার গতিবিধির উপর খেয়াল রাখতে হবে।
৪। শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ কম রিস্কযুক্ত। অর্থাৎ , স্বল্প মেয়াদি বিনিয়োগের চেয়ে দীর্ঘ মেয়াদি বিনিয়োগে রিস্ক কম থাকে এবং প্রফিট করার সম্ভাবনা বেশী।
৫। বাজারে এন্ট্রি নেয়ার নিয়ম ও এক্সিট করার নিয়ম ভালভাবে জানতে হবে। অর্থাৎ, কখন ক্রয় করা হবে এবং কখন বিক্রি করে দিতে হবে, এসব নিয়ম নীতি ভালো করে আয়ত্তে আনতে হবে।
৬। ক্ষতিকর ইমোশনাল ব্যাপারগুলো পরিত্যাগ করতে হবে।
৭। অতিরিক্ত ভয়, অতিলোভ ইত্যাদি পরিহার করতে হবে।
৮। নিজের মাঝে পরিপূর্ণ ডিসিপ্লিন আনতে হবে।
৯। সফল ট্রেডারদের সাথে যোগাযোগ ও মতবিনিময় এবং তাদের উপদেশ নিতে পারলে আপনি আরও দ্রুত ভালো করতে পারেন।

0 comments:
Post a Comment