twitter

সাফল্য লাভের চাবিকাঠি হোল প্রেরণা!

প্রেরণা আমাদের কে সামনে চলার জন্য আমাদের মনের ভেতরে মানসিক শক্তি জাগ্রত করে। এটি ইংরেজি Motivation শব্দের বাংলা প্রতিশব্দ। সাফল্য লাভের অভিপ্রায়ে প্রেরণা কতোটুকু শক্তিশালী উদ্দীপক, তা শুধুমাত্র তখনি জানা যায়, যখন আমরা কোন উদ্দীপক দ্বারা উদ্দীপ্ত হয়ে কোন কাজের প্রতি ধাবিত হই। তখন, যদি আমাদের অন্তরের শক্তির প্রতি আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে পারি, তখন সেখানকার শক্তির পরিধি সম্পর্কে ও অভিহিত হতে পারবো। এবং এই অন্তরের শক্তি বা মনের শক্তি ই জাগ্রত হয় প্রেরণা থেকে।

যখন, আপনি পড়াশোনা করতে অনিচ্ছুক, তখন আপনার বাবা-মা আপনাকে পড়াশোনার গুরুত্ব অথবা আপনার পড়াশোনা নিয়ে তাদের স্বপ্ন ইত্যাদি বিষয়ে আপনাকে বলে আপনাকে প্রেরণা দেয়। আপনি যদি তাদের কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং গুরুত্ব দেন, তবে লক্ষ্য করলে দেখবেন যে, তারা আপনাকে মুলত প্রেরণা দিচ্ছেন। প্রেরণা যখন যুক্তি এবং ঘটনা বিশ্লেষণ এর উপর ভর করে আসে, তখন সেটা হয় আরও বাস্তব এবং শক্তিশালী প্রেরণা, যা মানুষের মন খুব সহজে গ্রহণ করে।


আপনার ভিতরের শক্তি জাগ্রত করতে এবং সাফল্য লাভের পথটাকে মসৃণ করতে আমরা নিম্ম লিখিত টপিক এর ভিত্তিতে আর্টিকেল/লেখা নিয়ে আসছি।

১। মনোভাব
২। সাফল্য
৩। কর্মপ্রেরণা
৪। আত্মসম্মানবোধ
৫। ব্যক্তিত্ত
৬। লক্ষ্য
৭। মূল্যবোধ
৮। কৌশলগত পরিকল্পনা
৯। শৃঙ্খলা
১০। নীতিবোধ
১১। জ্ঞান এবং শিক্ষা
১২। আচরণ
১৩। নেতিবাচক গুণ
১৪। অভ্যাস এবং অবেচেতন মন
১৫। দায়িত্ববোধ এবং অঙ্গিকারবদ্ধতা
১৬।উৎপাদনশীলতা
১৭।অধ্যাবসায়
১৮। কঠোর পরিশ্রম
১৯। চরিত্র/ইতিবাচক চরিত্র গঠন
২০। আত্মবিশ্বাস এবং বিশ্বাস
২১। বিফলতার কারন/ বিফলতা
২২। অনুভূতি
২৩। প্রতিভা
২৪। সাহস এবং উদ্যম
২৫। নিজের ভেতর অনুসন্ধান
২৬। নেতৃত্ব
২৭। ঝুঁকি
২৮। ধৈর্য
২৯। সৃজনশীলতা
৩০। আস্থাস্থাপন(নিজের উপর এবং অন্যের উপর)
৩১। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য
৩২। ক্রোধ
৩৩। বিবেচনাবোধ
৩৪। সমালোচনা থেকে শিক্ষা
৩৫। সততা এবং আন্তরিকতা
৩৬। সৌজন্যবোধ এবং নম্রতা
৩৭। বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা
৩৮। দূরদৃষ্টি
৩৯। জীবনের উদ্দেশ্য
৪০। মহৎ জীবন
৪১। যোগাযোগ দক্ষতা
৪২। ব্যাক্তিগত দক্ষতা
৪৩। কাজে নিয়ে আসুন আনন্দ
৪৪। ব্যবস্থাপনা
৪৫। আত্মশুদ্ধি
৪৬। সচেতনেতা/ সচেতন মন
৪৭। স্বপ্ন/ লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখা


আমরা চাই যে, আপনি শতভাগ শক্তি এবং সামর্থ্য নিয়ে আপনার লক্ষ্য পূরণ ও সাফল্য অর্জনের পথে অগ্রসর হন। আর, সেই জন্যই আপনার সাথে থাকতে আমাদের এই আয়োজন। আমরা আশা করি, আমাদের এইসব লেখা অন্তত একটু হলেও আপনাকে সহযোগিতা করবে। আর, যদি তা করতে পারে, তবেই কেবল আমাদের এই শ্রম সার্থক হয়ে উঠবে।

0 comments:

Post a Comment