twitter

লিঙ্ক জুস, নোফলো এবং ডোফলো লিঙ্ক কি এবং এদের ব্যাখ্যা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য লিঙ্ক বিল্ডিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে লিঙ্ক বিল্ডিং এর জন্য মূলত দুটি উপায় রয়েছে। একঃ অভ্যন্তরীণ লিঙ্ক বিল্ডিং(Internal Link Building) এবং দুইঃ বাহ্যিক লিঙ্ক বিল্ডিং(Backlink/ Outbound Link/ External Link)। বাহ্যিক লিঙ্ক বিল্ডিং ই মূলত ব্যাকলিঙ্ক হিসেবে সমাদৃত। ব্লগের জন্য ইন্টারনাল কিংবা ব্যাকলিঙ্ক উভয়ই গুরুত্বপূর্ণ। এই লিঙ্ক এর জন্য দুটি ধারণা(concept) রয়েছে। একঃ ডোফলো লিঙ্ক এবং দুইঃ নোফলো লিঙ্ক।

আমরা এই আর্টিকেলটিতে লিঙ্ক জুস, নোফলো এবং ডোফলো লিঙ্ক কি এবং এদের ব্যাখ্যা জানবো। এর ফলে, আমরা কোন লিঙ্ক এর পার্থক্য করতে জানবো। তাছাড়া, কোন লিঙ্ক এর গুরুত্ব কতোটুকু তাও নির্ণয় করতে পারবো। ফলে, আমাদের ব্লগ/ওয়েবসাইট এর জন্য অধিক গুরুত্ববহনকারী লিঙ্ক তৈরি করতে পারবো এবং সঠিক পেজে, সঠিকভাবে লিঙ্ক জুস প্রবাহিত করতে পারবো। ফলে, আমাদের টার্গেট করা পেজটিকে গুগোল এ রেঙ্ক পেতে এগিয়ে নিয়ে যেতে পারবো।


লিঙ্ক জুসঃ  যেকোনো ওয়েবসাইট এর প্রত্যেকটি পেজ এরই এক ধরণের পাওয়ার থাকে। লিঙ্ক জুস মূলত এই পেজ এর পাওয়ার। ব্লগ/ওয়েবসাইট এর হোমপেজ এর পাওয়ার টা থাকে সবচেয়ে বেশি। কারন, সবচেয়ে বেশি লিঙ্ক করা এড্রেসটি হল হোমপেজ এর লিঙ্কটি।


মনে করুন, আপনি ৫ টা আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আপনার ব্লগের একটি পেজকে লিঙ্ক করেছেন। এখন, এই ৫ টি ওয়েবসাইট এর ৫ টি পেজ এর যে টোটাল পাওয়ার, সেখান থেকে সে পাওয়ার আপনার টার্গেট করা বা লিঙ্ক করা পেজে স্থানান্তরিত হওয়াকেই মূলত লিঙ্ক জুস বলে।

নোফলো এট্রিবিউটঃ নোফলো এট্রিবিউট হল এমন একটি HTML লিঙ্ক এ স্থাপিত প্রোপার্টি, যা কোন লিঙ্ক এ ওই পেজ থেকে লিঙ্ক জুস প্রবাহিত হতে বাধা দেয়। এই এট্রিবিউট কোন লিঙ্ক এ স্থাপন করা হলে, সে লিঙ্ককে গুগোল বট আর ফলো করে না।


নোফলো লিঙ্কঃ নোফলো এট্রিবিউট যে লিঙ্কটিতে স্থাপিত করা হয়েছে, সেটিই মূলত নোফলো লিঙ্ক। নোফলো লিঙ্ক এর মাধ্যমে যদিও লিঙ্ক জুস প্রবাহিত হয় না। তবে, এসইওতে নোফলো লিঙ্ক এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।  তাছাড়া, প্রচলিত রয়েছে যে, গুগোল বট নোফলো লিঙ্ক ফলো না করলেও, নোফলো লিঙ্ক বিভিন্ন কারনে একটি ব্লগ/ওয়েবসাইট এর জন্য গুরুত্বপূর্ণ। যেমনঃ
  • অথোরিটি ফ্লো হয়। 
  • লিঙ্ক বিল্ডিং ন্যাচারাল করতে নোফলো লিঙ্ক এর প্রয়োজন। আপনি যদি শুধু ডোফলো লিঙ্ক বিল্ডিং করেন, তবে সেটা গুগোল এর কাছে ন্যাচারাল মনে হবে না। 
  • নতুন ভিজিটর সেন্ড করে।

ডোফলো এট্রিবিউটঃ  ডোফলো এট্রিবিউট হল নোফলো এট্রিবিউট এর বিপরীত।অর্থাৎ, নোফলো এট্রিবিউট এর বিপরীত কাজ করে থাকে। মূলত, নোফলো ডোফলো এট্রিবিউট আলাদাভাবে স্থাপন করার প্রয়োজন পড়ে না। কোন লিঙ্ক এ নোফলো এট্রিবিউট না স্থাপিত হলে, সেটি ডিফল্টভাবেই ডোফলো থাকে।

ডোফলো লিঙ্কঃ ডোফলো এট্রিবিউট সমৃদ্ধ লিঙ্ককে বলা হয় ডোফলো লিঙ্ক।  কোন লিঙ্ক এ নোফলোএট্রিবিউট না থাকলে, সেটা ডোফলো লিঙ্ক ই বুজায় এবং ওই লিঙ্ক দিয়ে, যে পেজ থেকে লিঙ্ক করা হয়েছে, সে পেজ থেকে সব ধরণের পাওয়ারই টার্গেট করা পেজে স্থানান্তরিত বা প্রবাহিত হবে। গুগোল বট ও এই লিঙ্ক ফলো করে টার্গেট করা পেজে যাবে এবং প্রয়োজনীয় ইন্ডেক্সিং করে নিবে।

পেজ রেঙ্কঃ পেজ রেঙ্ক হল গুগোল দ্বারা প্রবর্তিত একটি মাপকাঠি। ০ থেকে শুরু করে ১০ পর্যন্ত এর রেঙ্ক। ০ পেজরেঙ্ক মানে, এর কোন পেজরেঙ্ক নেই। অন্যদিকে, পেজরেঙ্ক ১ বলতে বুজায়, এর পেজরেঙ্ক হল ১। এভাবে ১ থেকে ১০ পর্যন্ত, যতবেশি পেজরেঙ্ক তত পপুলারিটি বুজায়।


পেজ রেঙ্ক এর জন্য মোজিলা ফায়ারফক্স টুলবার(Toolbar): কোন ওয়েবসাইট বা ব্লগ এর কোন পেজ এর কি পেজ রেঙ্ক তা জানার সবচেয়ে সুবিধাজনক উপায় হল, ব্রাউজারে একটি পেজরেঙ্ক এর টুলবারটি যোগ করে নেয়া। এর ফলে, ওই পেজটি ব্রাউজ করলেই স্বয়ংক্রিয়ভাবে, তার পেজরেঙ্ক উঠে আসবে। আপনি পেজরেঙ্ক টুলবারটিতে চোখ রাখলেই ওই পেজ এর পেজ রেঙ্ক কতো তা দেখতে পাবেন। এছাড়াও এই টুলবারটি দ্বারা আপনি এলেক্সা রেঙ্ক ও স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন।


firefox

ডোফলো এবং নোফলো লিঙ্ক চেনার উপায়ঃ কোন লিঙ্ক ডোফলো বা নোফলো কিনা তা জানার জন্য একটি সহজ উপায় হল আপনার ব্রাউজারে নিম্মের এডঅনটি যোগ করে নেয়া। এর ফলে, আপনি খুব সহজেই ডোফলো এবং নোফলো লিঙ্ক চিনতে পারবেন।

চিত্রের ব্যাখ্যাঃ লাল রঙে হাইলাইট করা লিঙ্কগুলো নোফলো এবং ব্লু রঙে হাইলাইট করা লিঙ্কগুলো হচ্ছে ডোফলো
এই প্লাগইন টি ইন্সটল করে নেয়ার পর, ডোফলো বা নোফলো লিঙ্ক বুজার জন্য আপনাকে মাউস এর রাইট বাটন এ ক্লিক করে প্লাগইনটি একটিভ করে নিতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন, নোফলো অপশন আসবে, সেখান থেকে নোফলো সিলেক্ট করে দিলেই এর কাজ শুরু হবে। আবার ডিএকটিভ করতে, আগের মতোই মাউস এর রাইট বাটন ক্লিক করে নোফলো সিলেক্ট করুন।

ফায়ারফক্স এর এই প্লাগইন টি যোগ করতে চাইলে, আপনাকে নিচের ছবিতে ক্লিক করতে হবে। এবং অন্যান্য ফায়ারফক্স এডঅন/টুলবার/প্লাগইন যোগ করার মতোই এর ইন্সটল প্রসেস।
firefox

এই আর্টিকেলটিতে অফপেজ এসইও এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করা হয়েছে। এছাড়াও, সেগুলোর যথাপোযুক্ত ব্যাবহার ও আলোচনা করা হয়েছে। আশা করা যায় যে, এ পোস্ট থেকে এর পাঠকরা ডোফলো লিঙ্ক, নোফলো লিঙ্ক, পেজ রেঙ্ক এবং লিঙ্ক জুস এর ধারণাগুলি(concepts) পাবে।

0 comments:

Post a Comment