গুগোল হল সার্চ ইঞ্জিন জায়ান্ট। শুধু সার্চ ইঞ্জিন ই নয়, গুগোলকে পুরো ইন্টারনেট জগতেরই রাজা বলা হয়। বিভিন্ন ধরণের প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে গুগোল দিন দিন সফলতার শীর্ষ থেকে আরও শীর্ষে তার অবস্থান নিয়ে যাচ্ছে।
যাইহোক, গুগোল এর সফলতার বর্ণনার চেয়ে বরং আমরা কীভাবে গুগোল ওয়েবমাস্টার টুলস এ আমাদের ব্লগ সাবমিশন করতে পারি, সেদিকে অগ্রসর হই! কি বলেন!
গুগোল ওয়েবমাস্টার এ সাইটম্যাপ সাবমিসন করার অর্থ হল গুগোলে আমাদের ব্লগটি বা ওয়েবসাইটটি সাবমিট করা। এরফলে, পরবর্তী দুই এক দিনের মধ্যে আমাদের ব্লগে গুগোল এর ইন্ডেক্সিং এবং ক্রাওলিং বট চলে আসবে। ফলাফল হবে, আমাদের ব্লগটির বিভিন্ন পেজ(যেগুলো রোবট টেক্সট দ্বারা সার্চ ইঞ্জিন এর জন্য ব্লকড নয়), গুগোল সার্চ ইঞ্জিন এ ইনডেক্স হবে।
গুগোল এর সার্চবারে site:www.yoursite.com এভাবে সার্চ দিলে ইনডেক্স হল কি হল না, বা হলেও কতোটি পেজ হল তার সত্যতা পাওয়া যাবে।
চলুন, আমাদের ব্লগটি কে ওয়েবমাস্টার টুলস এ যোগ করে নেই আগে।
১ নং ধাপঃ আপনার নিশ্চয়ই একটি জিমেইল আইডি আছে! যদি থাকে, তো ভালো। আর না থাকলে এখনোই একটি তৈরি করে নিন। আর আরেকটা তথ্য মনে রাখুন যে, একটি জিমেইল আইডি দিয়েই আপনি গুগোল এর সবকটি প্রোডাক্ট এবং সার্ভিস পেজে লগ ইন করতে পারবেন।
যাইহোক, প্রথমেই গুগোল ওয়েবমাস্টার টুলস এ প্রবেশ করুন। লক্ষ্য করুন যে এর ডান পাশে রয়েছে ADD A SITE
এখানে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স পাবেন, সেখানে আপনার ব্লগের বা ওয়েবসাইট এর হোমপেজ এর ইউআরএল(URL) টি দিয়ে সাইট টি আগে ওয়েবমাস্টার টুলস এ যোগ করে নিন।
২ নং ধাপঃ সাইট টি ওয়েবমাস্টারে যোগ করার পর ওই সাইট টি ওয়েবমাস্টার টুলস এর হোমপেজে দেখাবে। সেখান থেকে সেটিতে ক্লিক করে ওই সাইট এর জন্য ওয়েবমাস্টার ড্যাশবোর্ড এ প্রবেশ করুন।
৩ নং ধাপঃ লক্ষ্য করলে দেখবেন যে, বাম পাশের সাইডবারে রক্ষিত বিভিন্ন মেনু আইটেম রয়েছে। সেখান থেকে Crawl এ ক্লিক করলে sitemaps অপশনটি দেখতে পাবেন। sitemaps এ ক্লিক করুন।
৪ নং ধাপঃ এই ধাপে আমরা আমাদের সাইটম্যাপ টি সাবমিসন করে ফেলবো। sitemaps এ ক্লিক করলে আমরা যে পেজ টি পাবো সেখানে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবো যে, সেখানে ADD /TEST SITEMAP লেখা রয়েছে। সেখানে ক্লিক করলে আমরা একটি বক্স পাবো, যেটিতে নিম্ম লিখিত লেখাটি বসিয়ে দিয়ে Submit Sitemap এ ক্লিক করলেই হবে।
/atom.xml?redirect=false&start-index=1&max-results=500 |
বিঃ দ্রঃ উপরের সাইটম্যাপটি তে max-results=500 রয়েছে। এই 500 এর স্থলে আপনি যেকোনো সংখ্যা বসাতে পারবেন।
ব্যাস! হয়ে গেলো আপনার ব্লগের সাইটম্যাপ গুগোলে/গুগোল ওয়েবমাস্টার টুলস এ সাবমিসন। এখন, ধুমছে নিত্য নতুন নতুন পোস্ট লেখার পালা! তাহলে, নতুন নতুন মানসম্পন্ন পোস্ট দিয়ে আপনার ব্লগটি ধীরে ধীরে ভরে তুলুন।


0 comments:
Post a Comment