অতি চেনা সেই বেগুন, ঝাল-ঝোল-ভর্তা-ভাজি সবকিছু করেই খেয়ে দেখেছেন। ভাবছেন এই বেগুন দিয়ে আর কি করা যায়?
ঝটপট চেষ্টা করে দেখুন বেগুন দিয়ে একটি ভিন্নধর্মী রেসিপি। খাবারটি দেখতে কিন্তু সাধারণ ভাজির মতোই দেখায়। তবে, খেটে হবে অসাধারণ। তাছাড়া, টক-মিষ্টি স্বাদের বেগুন দিয়ে এই রান্নাতে মশলা এবং সময় উভয়ই কম লাগে।
আসুন দেখে নেই কিভাবে রান্না করতে হয় আমাদের আলোচ্য রেসিপি বেগুনটক...
যা যা লাগবেঃ
বেগুনঃ আধা কেজি(কিউব করে কেটে নিতে হবে)
পিয়াজঃ বড় ১ টা(কুচি কুচি করে কেটে নিতে হবে)
রশুন বাটাঃ ২/৩ চা চামচ
আদা বাটাঃ আধা চা চামচ
জিরা গুঁড়োঃ দেড় চা চামচ
হলুদ গুঁড়োঃ আধা চা চামচ(প্রয়োজনে একটু বেশি দেয়া যেতে পারে)
মরিচ গুঁড়োঃ আধা চা চামচ(পছন্দমতো কম বেশি দেয়া যেতে পারে)
লবণঃ নিজস্ব স্বাদ অনুযায়ী
তেতুল গোলাঃ ২ চা চামচ(পছন্দমতো কমবেশি দেয়া যেতে পারে)
চিনিঃ আধা চা চামচ(পছন্দমতো কমবেশি দেয়া যেতে পারে)
কাঁচা মরিচঃ ৩ টা(ফালি ফালি করে কেটে ব্যাবহার করতে হবে)
ধনেপাতাঃ ২ টেবিল চামচ
তেলঃ আধা কাপ
রান্না করার নিয়মঃ
১। কিউব করে কাটা বেগুন লবণ-হলুদ মাখিয়ে অল্প তিলে হাল্কা করে ভেজে তুলে নিতে হবে।
২। খুব সাবধানে নাড়াতে হবে,যাতে বেগুন ভেঙ্গে না যায়। এরপর, একই প্যানে বাকি তেলটা দিয়ে পিয়াজ কুঁচি সোনালী করে ভেজে তাতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে অল্প পানি দিয়ে তারপর বাটা রসুন, আদা আর জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।
৩। তারপর আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে নিয়ে ভাঁজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। খুব আলতো করে নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে।
৪। মাঝে একবার নেড়ে দিয়ে ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ, তেঁতুল গোলা আর স্বাদমতো চিনি দিয়ে দিতে হবে।
৫। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
এই রেসিপির বৈশিষ্ট্যঃ
- গরম ভাত ছাড়াও আর রুটি দিয়েও এই তরকারী বেশ লাগে।
- এই তরকারীতে মশলা কম দিলেই ভালো লাগে আর টকমিষ্টির ব্যাপারটা তো যার যার অভিরুচি।


0 comments:
Post a Comment