twitter

যে দোষ বা বদগুণগুলো মানুষ কে পিছনে ফেলে রাখে

DOWN

সুখে থাকার জন্য আমাদের প্রচেষ্টার কোন অন্ত নেই। প্রত্যহ এই যে আমাদের ছুটে চলা, বিভিন্ন আর্থিক কার্যক্রমে জড়িত হওয়া এবং জড়িত হওয়ার জন্য  চেষ্টা-তদবির প্রভৃতি বিষয়গুলো আসলে, আরও যেন একটু বেশি ভালো থাকা যায়, আরও যেন একটু বেশি সুখে থাকা যায়।

কিন্তু আমাদের যে ক্ষমতা এবং সামর্থ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন, তার প্রায় পুরোটাই আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নষ্ট করে থাকে। আর যে, দুই একজন এসব সৃষ্টিকর্তা প্রদত্ত নেয়ামতের কাম্য ব্যাবহার করতে পারে, তার খুব দ্রুত সফল হয়ে যায় এবং অন্যান্যরা(সাধারণ), তা তাকিয়ে তাকিয়ে দেখে। দেখে দেখে বিস্মিত হয়, আশ্চর্যবোধ করে এবং ভাবে, ওই মানুষটা বোধহয় অসাধারণ পাওয়ার(শক্তি) পৃথিবীতে জন্মিয়েছে!

আসলে কি তাই?
কিন্তু আমরা যদি কিছু সুঅভ্যাস এবং আচরণ তৈরি করে নেই, তবে হয়তো আসলেই আমরা অল্প নিয়েও আরও বেশি সুখি হতে পারবো এবং পরবর্তীতে অতি অল্প সময়েই সফলতা আমাদের হাতে ধরা দিবে। কেননা, পৃথিবীর অতীত ইতিহাস বলে যে, যারাই সফল হয়েছে, তাদের মধ্যে কিছু গুনের সমষ্টি পাওয়া গেছে। আসলে, সেইসব সফল মানুষদের সেইসব মহৎ গুণগুলোই তাদেরকে এতোটা সফল করেছে।

মানুষ চেষ্টা করে আরও ধনবান হতে, আরও সফল ও সুখি হতে। কিন্তু কঠোর এই বাস্তব পৃথিবীতে অর্থ ছাড়া মনে হয় না কেউ পর্যাপ্ত সুখি হতে পারে। গরীব থেকে যাওয়া বা জীবনে বিফলতার মুলে যে কারণগুলি অগ্র বিবেচ্য, সেই গুলো হোল:--

১। লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হওয়া।
২। দীর্ঘসুত্রি হওয়া বা কর্মতৎপর না হওয়া।
৩। আর্থিক বিষয়ে সচেতন না  হওয়া।
৪।  প্রতিযোগিতার মনোভাব না থাকা।
৫। সময়কে মূল্য না দেয়া।
৬। অলস হওয়া।
৭। ভুল স্থানে বিনিয়োগ করা।
৮। আয়করসংক্রান্ত জ্ঞানের অভাব থাকা।
৯। কৌশলী না হওয়া। 

0 comments:

Post a Comment