কি, মনে লোভ জেগে উঠেছে ?
এবার তাহলে ধনী না হয়ে ছাড়ছি না !!!
মানুষ চাইলেই কি সম্পদশালী হতে পারে ? কি বলেন পারে না ?
অবশ্যই পারে, যদি না সে চাওয়ায় ও চেষ্টায় কোন ত্রুটি না থাকে। ধনী হবার জন্য আপনি তিনটি কৌশল মেনে চলতে পারেন। এইগুলো আপনাকে
কিছু না কিছু হলে ও ফল দিবে।
১। অবিলম্বে উপার্জন শুরু করা।
২। অধিক মাত্রায় সঞ্চয় করা।
৩। সঞ্চয়কে উত্তমরুপে বিনিয়োগ করা।
এবার এদের একটু ব্যাখ্যা শুনুন............
ধনী হতে চাইলে অল্প বয়স থেকেই উপার্জন করা শুরু উচিত। কেননা, যত বেশী বয়সে উপার্জন শুরু হবে ততই উপার্জন করার বয়স কম পাওয়া যাবে। তাছাড়া, বেশী বয়সে উপার্জন শুরু করলে, তখন হয়তো আপনি দ্বিতীয় রিকোআরম্যানট ফিল আপ করতে পারবেন না। কেননা , তখন আপনার পিছু টান থাকবে অনেক। আর আপনি টগবগে তরুণদের মতো কাজ ও তেমন করতে পারবেন না। আপনার খরচের মাত্রা হবে বেশী। উপরন্তু, আপনি জীবনের অবশিষ্ট সময় বেশী না ও পেতে পারেন।
আয়ের পরিমান যাইহোক না কেন, আপনাকে সঞ্চয় করতে হবে অধিক হারে। সঞ্চিত অর্থই পরে বিনিয়োগ করা হয়। যা থেকে নতুন উপার্জন শুরু হয়ে আপনার আয়কে বৃদ্ধি করতে পারে।আর আয় বৃদ্ধি পেলে সঞ্চয় ও বৃদ্ধি করতে পারবেন।যত অধিক সঞ্চয় করা যাবে, ততই বিনিয়োগের হার বেশী হবে এবং বিনিয়োগ থেকে প্রফিট ও ততই বেশী হওয়ার সম্ভাবনা বেশী।
আপনি কষ্ট করে উপার্জন করলেন। নিজের প্রয়োজনকে খাটো করে সেই অর্থ সঞ্চয় করলেন। এখন যদি তা সঠিক পদ্ধতিতে ও সঠিক স্থানে বিনিয়োগ না করতে পারেন তবে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনি যদি ধনী হতে চান তবে বিনিয়োগ করার আগে ভালো করে ভাবুন। সম্ভাব্য প্রফিট-লস বিবেচনায় আনুন। আনুষঙ্গিক অন্যান্য ব্যাপার ও বিবেচনায় এনে তারপর বিনিয়োগ সিদ্ধান্ত নেন। বিনিয়োগ করার পর যেন আপনার অর্থ দ্রুত বৃদ্ধি পায়, সেইদিকে নজর রাখুন। তবে সব সম্য অতিভয় ও অতিলোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।



0 comments:
Post a Comment