twitter

ট্রেনড লাইন ট্রেডিং নিয়ে বেসিক আলোচনা!

ট্রেনড লাইন হল ফরেক্স এর একটা টুলস যেটি সিম্পল কিন্তু অনেক কার্যকরী ও শক্তিশালী। এই এর মাধ্যমে আমি এর কিছু দিক তুলে ধরার চেষ্টা করবো। মূলত এই পোস্ট এর মাধ্যমে আমি চেষ্টা করবো ট্রেনড লাইন সম্পর্কে আপনার ধারণা দিতে।

ট্রেনড লাইন সম্পর্কে বুজার আগে আমাদের জানা দরকার ট্রেনড(Trend-প্রবণতা) সম্পর্কে। প্রবণতা হল কোন কিছুর কিছু সময়ের জন্য একদিকে গতি বা ঝোঁক হওয়া।


যখন প্রাইস উপরের দিকে মুভ হবে, তখন এটি সোজা উপরে চলে যাবে না। আবার বিপরীতক্রমে প্রাইস যখন নিচের দিকে মুভ হবে, তখন এটি সরাসরি নিচে চলে যাবে না। প্রাইস যদি উপরে যেতে চায় তবে এটি হাইয়ার হাই এবং হাইয়ার লো তৈরি করবে। অন্যদিকে প্রাইস যখন নিচের দিকে যেতে চায় তখন এটি লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করবে। এটি হল প্রাইস এর একটা বৈশিষ্ট।


ট্রেনড লাইন কি ? 
ট্রেনড লাইন হল দুইটা হাইয়ার লো বা দুইটা লোয়ার হাই এর সংযোগ।  লাইন বা রেখা টার মধ্যে কোন ভাঁজ বা বক্রতা থাকতে পারবে না।



সাধারণত ট্রেনড লাইন দুই প্রকার।

এছাড়া ট্রেনড লাইন এর এঙ্গেল অনুপাতে ট্রেনড লাইনকে আরও কয়েকভাগে ভাগ করা হয়। আমরা এখন এই প্রথম অর্থাৎ বেসিক বিভাগটা দেখবো। এইটা প্রাইস এর ট্রেনড অনুপাতে ভাগ করা হয়েছে।

  • আপট্রেনড লাইন 
  • ডাউন ট্রেনড লাইন
অনেকে প্রাইস রেঞ্জিং এর সময় যে লাইন আঁকা যায় ঐটাকে ও ট্রেনড লাইনের পর্যায়ে ফেলে। তবে আমি ঐটাকে সাপোর্ট লাইন ই বলবো। যদিও ট্রেনড লাইন ও সাপোর্ট এবং রেসিসটেন্স লাইন। তবে আলোচনার সুবিধার্থে, এখানে আমরা হরাইজেনটাল লাইন গুলি কে সাপোর্ট এবং রেসিসটেন্স হিসেবে উল্লেখ করবো।

আপট্রেনড লাইন
প্রাইস যখন উপরের দিকে মুভ করবে তথা আপ মুভ হবে তখন আমরা জানি যে এটি হাইয়ার হাই ও হাইয়ার লো তৈরি করে। আমরা যদি এই হাইয়ার লো গুলি একটা সোজা লাইন বা রেখার মাধ্যমে কানেক্ট করতে পারি, তবে আমরা একটি আপট্রেনড লাইন পেলাম।

ডাউন ট্রেনড লাইন
বিপরীতক্রমে, প্রাইস যখন নিচের দিকে মুভ করবে তথা ডাউন মুভ হবে তখন আমরা জানি যে এটি লোয়ার হাই তৈরি করে। আমরা যদি এই লোয়ার  হাই গুলি একটা সোজা লাইন বা রেখার মাধ্যমে কানেক্ট করতে পারি, তবে আমরা একটি ডাউন ট্রেনড লাইন পেলাম।

0 comments:

Post a Comment