twitter

আইপি এড্রেস কি ?

বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি নাম আছে। এক নামে বা এক গ্রামে অথবা এক দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেকের জন্যই আলাদা-আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেট এর জন্য যেমন একটি নম্বর আছে, ঠিক তেমনি ইন্টারনেট এ প্রতিটি কম্পিউটার এর জন্য একটি আইডেন্টিটি থাকে যা Internet Protocol বা সংক্ষেপে IP এড্রেস নামে পরিচিত।

আপনি যখন আপনার ব্রাউজার এর এড্রেস বারে কোন সাইট এর লিংক লিখে প্রেস করেন, তখন ঐ সাইটের সার্ভারে আপনার আইপি এড্রেস থেকে রিকুয়েস্ট যায়। ঐ সার্ভার আপনাকে দেখেনা বা আপনাকে চিনেনা। তবে সে আপনার কম্পিউটার এর আইডেন্টিটি তথা আইপি এড্রেস ঠিক ই চিনতে ও মনে রাখতে পারবে।

প্রতিটি আইপি এড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট(আট বিটের বাইনারি) সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২ বিট প্রয়োজন। প্রতিটি অকটেট ডট( . ) দ্বারা পৃথক করা হয়। আইপি এড্রেসের প্রথম দুইটি অকটেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে।

একটু আগেই বলেছিলাম যে আইপি এড্রেস বাইনারি সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। তবে বাইনারি সংখ্যা কম্পিউটারের জন্য মনে রাখা ও ব্যাবহার করা সহজ হলেও মানুষের জন্য কিন্তু যথেষ্ট কঠিন। এই জন্য বাইনারি সংখ্যার সমকক্ষ ডেসিম্যাল সংখ্যা দিয়ে আইপি এড্রেস লিখা হয়।

0 comments:

Post a Comment