twitter

মায়াবতী কন্যা



মায়াবতী কন্যা!
তুমি কি ছুঁয়েছো শিশির দুহাতে!
তুমি কি কান পেতেছো ঝড়ের কোন রাত্রিতে যখন
শোঁ শোঁ করে তা বয়ে যায়!
অথবা, ঝর পরবর্তী সকাল দেখেছো?
তা কী নির্মল, তাই না!

তুমি কি জানো এ বুকে কতো ঝড় বয়ে যায়!
তুমি কি জানো এ মন অপেক্ষারত এক নির্মল সকাল দেখবে বলে!
তুমি কি জানো শিশিরের শুভ্রতা কি করে পাওয়া যায়!  


0 comments:

Post a Comment