twitter

মধ্য রজনীকাব্য!


রাত টা কি বেড়ে গেছে অনেক?
হয়েছে কি মধ্যরাত্রি?
বাইরে তাকিয়ে দেখবে একটু?
চাঁদটা কি জেগে আছে এখনো, নাকি নিভে গেলো!

গভীর রজনী, আকুল প্রাণে মনে করিয়ে দেয়, একি!
তোমার কথা! কেন?
সময়টা এখন নীরব, আমিও তেমন!
কিন্তু মনের ভেতর ভাবনাগুলো!
ভাবছে তোমায় এ মনটা।

তোমার হাসি, যা প্রাণে আঘাত করে বারবার,
তোমার হাসি, যা দোলা দেয় হৃদয়ে বারবার,
তোমার হাসি, যা করে আমায় উদ্বেল বারবার,
আমি ভাবি, তোমার হাসি আর নিজেই হাসি!
কিন্তু কেন! কি হয়েছে, কেন একজনের হাসি এতো মনে পড়ে!
গভীর রজনী মনে করিয়ে দেয় এ কার কথা! 

0 comments:

Post a Comment