মনের ভেতর তপ্ত আগুন,
আজ ভালোবাসা নেই কোথাও!
চারিদিকে তৃণহীন প্রান্তর,
যেদিকেই মন তুমি তাকাও!
আজ সুপ্ত আলোটুকু আর কাছে আসে না,
বলে না আলোকিত করি!
আর ভালোবাসা পুড়ে ছারখার,
বলে না "তোমার হাতটা ধরি"!
আজ নেই মনে কভু আর
সে পিছুটানের ভয়,
আর দুর্গম, বন্ধুর পথেও চলাতে
মন নির্বাক হয়ে রয়!
আজ বেঁচে থাকাটা কেবলই
বেঁচে থাকতে হবে বলে,
আর ছুটে চলা নেই,
মন প্রান স্থির পাথর মনকি আর টলে!
আজ কবিতায় নেই ছন্দ
পাই না খুজে অন্তমিল!
আর পৃথিবী এখন কৃপণ হয়ে গেছে,
নিয়ে নিয়েছে আকাশের নীল!
গৌরীপুর
০৭/১২/২০১৮


0 comments:
Post a Comment