মনে কি আছে তোমার! মায়ের গভীরে ঘুমাতে ঘুমাতে
পৃথিবীতে আর চোখ মেলল না! দেখলো না পৃথিবীর রূপ!
সাতটা দিন তার দেহটা পড়ে রইলো মা এর অভ্যন্তরে!
তার বাবা হয়তো গল্প আঁকত তার মায়ের সাথে!
বাবু আমার হবে এটা সেটা কতো কি!
আর সেই হতভাগিনী মা'টা!
হয়তো সেসব শুনে আশা বাধতো বুকে!
কষ্ট তো সহেছিলো, তারই লাগি!
সাতটা দিন যার দেহটা পড়ে রইলো মা এর অভ্যন্তরে!
সে বাবুটা কেন এতো করলো অভিমান!
একটিবারও চোখ মেলে তাকালো না!
দেখলো না, কে কে দেখছে তাকে,
এই পৃথিবীতে তার আবির্ভাবে!
যার পৃথিবীতে আগমনে সবার চোখে
উপচে পড়া আনন্দ চকমক করতো,
যার আগমনী কান্না শুনে হেসে উঠতো সবাই!
সে রইলো চুপ! আর বাকি সবও স্তব্ধ!
সাতটা দিন স্পন্দনহীন হয়ে পড়ে রইলো মা এর অভ্যন্তরে!
স্তব্ধ আকাশ, স্তব্ধ বাতাস, স্তব্ধ ওই মা'এর পৃথিবী,
আখি বুজলেই ভেসে উঠে চোখে সেই নিষ্পাপ মুখচ্ছবি!


0 comments:
Post a Comment