তুমি কি?
তুমি কি মায়া?
নাকি সুখের পরশপাথর!
ছোঁয়াতেই যার বদলে যাবে, ধূসর সময়!
হয়ে যাবে রঙিন ও উজ্জ্বল।
তুমি কি বলোতো আমায়!
তুমি কি আলো?
নাকি কল্পনার রাজ্যের কাঙ্ক্ষিত মুখচ্ছবি!
দেখাতেই যাকে হৃদয়ে উঠলো বাতাসের ফুলের উদ্বেল!
তুমি কে বলোতো রাজকন্যা!
কেন তোমার চারিধারে এতো আলো আর সুখের বন্যা!
সে সুখ ছড়িয়ে দিয়ে আমার সারা গায়,
তোমার আবেশে আমার হৃদয়টাও সে সুখের ছোঁয়া পায়!
তুমি রোদ্রময়ী, তুমি উজ্জ্বল সফেন সুখের ছোঁয়া,
সমুদ্রসম আনন্দ তোমার ভাবনায়,
যেমন বয়ে যায় নদী নীরবে সাগরের পানে,
আমি ছুটে যাই তেমনি তোমার টানে!!!


0 comments:
Post a Comment